03 Jul 2026
বাচ্চার মোবাইল আসক্তি: ৭টি লক্ষণ যা মা-বাবার জানা জরুরি

03 Jul 2026
বাচ্চার মোবাইল আসক্তি: ৭টি লক্ষণ যা মা-বাবার জানা জরুরি
"ভাত খাওয়াতে হলে মোবাইল দিতে হয়।""মোবাইল কেড়ে নিলে এমন কান্না করে যে দিয়ে দিতে বাধ্য হই।"
কথাগুলো কি পরিচিত লাগছে? আপনি একা নন। আমাদের Facebook page-এ করা এক পোলে ৮০%-এর বেশি মা-বাবা জানিয়েছেন তাদের বাচ্চা দিনে ১ ঘণ্টার বেশি মোবাইল দেখে — অনেকের ক্ষেত্রে ৩ ঘণ্টারও বেশি।
কিন্তু কতটুকু স্বাভাবিক, আর কোথা থেকে "আসক্তি" শুরু? এই আর্টিকেলে সেটাই পরিষ্কার করবো।
WHO এবং শিশু বিশেষজ্ঞদের সাধারণ guideline:
বয়স | সর্বোচ্চ screen time |
|---|---|
০–২ বছর | না দেওয়াই ভালো (ভিডিও কল ছাড়া) |
২–৫ বছর | দিনে সর্বোচ্চ ১ ঘণ্টা |
৬–১২ বছর | দিনে ১–২ ঘণ্টা (নিয়ন্ত্রিত) |
এখন নিজের বাচ্চার সাথে মিলিয়ে দেখুন। বেশিরভাগ শহুরে পরিবারে এই সীমা অনেক আগেই পার হয়ে গেছে।
১. মোবাইল ছাড়া খাওয়া বন্ধ — খাবার আর কার্টুন এক প্যাকেজ হয়ে গেছে২. কেড়ে নিলে অস্বাভাবিক রাগ বা কান্না — সাধারণ জেদ নয়, তীব্র প্রতিক্রিয়া৩. বাইরে খেলতে আগ্রহ নেই — মাঠ, ছাদ, সাইকেল কিছুই টানে না৪. ঘুমের সমস্যা — রাতে দেরিতে ঘুম, ঘুমের মধ্যে অস্থিরতা৫. কথা বলা বা মনোযোগে পিছিয়ে পড়া — বিশেষ করে ২–৪ বছর বয়সে৬. চোখ ডলা, মাথাব্যথার অভিযোগ — দীর্ঘ screen time-এর শারীরিক প্রভাব৭. লুকিয়ে মোবাইল ব্যবহার — বড় বাচ্চাদের ক্ষেত্রে
৩টির বেশি লক্ষণ মিললে এখনই পদক্ষেপ নেওয়ার সময়।
বেশিরভাগ মা-বাবার প্রথম চেষ্টা — নিষেধ, বকা, মোবাইল লুকিয়ে রাখা। ফলাফল? আরও কান্না, আরও জেদ।
কারণটা সহজ: বাচ্চার সময় কাটানোর বিকল্প নেই। মোবাইল কেড়ে নিলে সে কী করবে? শূন্যস্থান পূরণ না করলে সে মোবাইলেই ফিরে যাবে।
বিশেষজ্ঞরা তাই বলেন — restriction নয়, replacement। মোবাইলের চেয়ে মজার কিছু দিন, বাচ্চা নিজেই মোবাইল ভুলবে। কীভাবে করবেন, তার ৭টি proven উপায় নিয়ে আমাদের পরের আর্টিকেল: [ বাচ্চার Screen Time কমানোর ৭টি উপায় ]
প্র: ২ বছরের বাচ্চাকে মোবাইল দেওয়া কি খুব ক্ষতিকর?উ: এই বয়সে মস্তিষ্কের বিকাশ সবচেয়ে দ্রুত হয়। বিশেষজ্ঞরা ২ বছরের নিচে screen time এড়াতে বলেন।
প্র: Educational ভিডিও দেখালেও কি সমস্যা?উ: পরিমিত হলে ঠিক আছে, কিন্তু hands-on খেলা (ধরা, চালানো, বানানো) শেখার জন্য বেশি কার্যকর।
প্র: হঠাৎ মোবাইল পুরো বন্ধ করে দেবো?উ: না। ধাপে ধাপে কমান এবং সাথে সাথে বিকল্প activity দিন — নাহলে বিপরীত ফল হবে।
মোবাইল আসক্তি এক দিনে হয়নি, এক দিনে যাবেও না। কিন্তু আজ লক্ষণগুলো চিনলেন — এটাই প্রথম ধাপ। পরের ধাপ, বিকল্প তৈরি করা।
আপনার বাচ্চার বয়স অনুযায়ী কোন outdoor খেলনা তাকে মোবাইল থেকে সরাতে পারে, জানতে WhatsApp করুন: +880 1626-809609